ঢাকা | বঙ্গাব্দ

"রায়পুরায় ভন্ড পীরের আস্তানা ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী"

  • আপলোড তারিখঃ 01-06-2026 ইং |
  • নিউজটি দেখেছেনঃ 166 জন
"রায়পুরায় ভন্ড পীরের আস্তানা ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী" ছবির ক্যাপশন: ১


স্টাফ রিপোর্টার,
মোঃ নজরুল ইসলাম//

নরসিংদী জেলা রায়পুরা উপজেলা শ্রীনগর ইউনিয়ন আওতাধীন ফকিরেরচর গ্রামে স্থানীয় এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে শামসুল হক নামের এক ভন্ড পীরের আস্তানা গুঁড়িয়ে দিয়েছে।

শামসুল হক পার্শ্ববর্তী জেলা ব্রাহ্মণবাড়িয়ার বাসিন্দা।  শামসুল হক ফকিরেরচর গ্রামে আস্তানা গড়ে তোলার পর থেকে আস্তানা কে ঘিরে দিনের পর দিন বিভিন্ন অসামাজিক কর্মকান্ড বেড়ে যায়।ভন্ডের আস্তানায় নারী- পুরুষের অবাধ যাতায়াত,ধর্মীয় অনুষ্ঠানের নামে রাত ভর গান বাজনা,মাদক সেবন,নারী পুরুষ মিলে একসাথে আড্ডা,ধর্মের অপব্যাখ্যার মাধ্যমে সাধারণ জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছিল।
এই সব কর্মকাণ্ডের কারণে ফকিরেরচর গ্রামের স্কুল কলেজ পড়ুয়া ছাত্র থেকে শুরু করে কিশোর যুবকদের একটি বৃহৎ অংশ মাদকাসক্তি,কিশোর গ্যাং,ইভটিজিংও বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে পড়ছিল।
ফকিরেরচর,গ্রাম,মহল্লা,পাড়ায় চুরি,ছিনতাই,নেশাআসক্ত ব্যাক্তি ও নানা অপরাধ মূলক কর্মকান্ড বৃদ্ধি পাচ্ছিল।অসামাজিক কর্মকান্ডের জন্য গ্ৰামে সামাজিক ও নৈতিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছিল।দীর্ঘদিন ধরে সচেতন জনগনের অন্তরালে ক্ষোভ জমে থাকায়,গত ৩০শে মে ২০২৬ খ্রিষ্টাব্দ রোজ রবিবার এলাকাবাসীর সম্মলিত প্রচেষ্টায় কথিত ভন্ড পীর শামসুল হকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে,ভন্ডপীর সামসুল হক কে বিতাড়িত করতে সক্ষম হয়েছে এলাকাবাসী।
 ভন্ডপীর সামসুল হকের আস্তানা গুঁড়িয়ে দিয়ে সচেতন এলাকাবাসীরা বলেন,এই সব ভন্ডদের কারনে সমাজ আজ ধ্বংসের দিকে ধাবিত হচ্ছে।
শুধু ফকিরেরচর না, পুরো চরাঞ্চল তথা রায়পুরা উপজেলায় প্রতিটি গ্ৰাম মহল্লায় যেখানে ভন্ড পীরদের আস্তানা আছে
ঐগ্ৰামের জনগনকে ভন্ডপীরদের আস্তানা গুঁড়িয়ে দেওয়ার জন্য আহ্বান জানান।।



কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
notebook

"রায়পুরায় ভন্ড পীরের আস্তানা ভাঙচুর করে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ স্থানীয় এলাকাবাসী"